1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত ইলিশ রক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা, ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দীর্ঘ ১৭ বছর পর গাজীপুরে গ্রেফতার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌরনদীর সাইদুল হক। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আগৈলঝাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে মাচায় ‘মার্সেলো’ জাতের তরমুজ চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি,, গৌরনদীতে বেওয়ারিশ কুকুরের দাপট, আতঙ্কে পৌরবাসী, শিশু-নারী-বয়স্কদের চলাচলে বাড়ছে ঝুঁকি, কার্যকর উদ্যোগের দাবি সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহতের অভিযোগ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি মাদারীপুরে ইয়াবার বিরুদ্ধে অভিযানে বড় ধাক্কা—৬৫০ পিসসহ গ্রেপ্তার ৬ স্কুলে গিয়ে ছাত্রীদের উত্যক্ত, শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ—যুবকের ৩ মাসের কারাদণ্ড

‌দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ১১৭ পূজামণ্ডপ ঘিরে বাড়ছে নিরাপত্তা প্রস্তুতি,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পঞ্চগড়ের দেবীগঞ্জে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। উপজেলার ১১৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এসব বিষয় উঠে আসে।

উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রাজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরিমল দে সরকার, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, জাতীয় নাগরিক পার্টির দেবীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ এবং এবি পার্টির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিন ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রেস ক্লাব, দেবীগঞ্জের সভাপতি হারিস চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com