1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটার (ওটি) যাত্রা শুরু করল।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন।
শামীম আহাম্মদ বলেন, আজ গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি।

তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।

নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মণ্ডল।

কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রসূতি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com