1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে মৎস্য ঘের দখল নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

রামপালে মৎস্য ঘের দখল নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারাত্মক আহত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর এলাকার ‘‘দিয়ের খোলা’’ নামক মৎস্য ঘেরে এ সংঘর্ষ হয়।

রামপাল থানা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে যে, প্রয়াত চেয়ারম্যান খাঁন তায়েব আলীর ছেলে খাঁন সোহাগ আলী আলিপুর গ্রামের (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ইউনুছ গাজীর ছেলে মোঃ ফরিদ গাজী ও অন্যান্য লোকদের জমি লিজ নিয়ে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছে। সোহাগ খাঁন দীর্ঘদিন ঘের করলেও হারীর টাকা ঠিকমতো পরিশোধ করেন না বলে আহতদের পরিবারের সদস্যরা জানান। মোঃ ফরিদ গাজী চাকুরি অবসরজনিত কারণে সে এ বছর তার নিজস্ব জমিতে ঘের পাহারা দেওয়ার জন্য ঘর তৈরি করতে একই এলাকার মোল্লা মোয়াজ্জেম হোসেন (বুলু) ও শেখ তৈয়ব আলীসহ কয়েকজনকে নিয়ে তার ঘেরে গিয়ে বাসা তৈরি করতে যায়। এসময় সাবেক চেয়ারম্যান মৃত খাঁন তায়েব আলীর ছেলে খাঁন মুক্ত, খাঁন আনিস, খাঁন রতন, খাঁন সোহাগ আলী ও একই এলাকার মৃত খান শরীফ উদ্দিনের ছেলে খাঁন ফিরোজ, হেমায়েত উদ্দিনের ছেলে খাঁন আজমুল ও শেখ নোয়াব আলীর ছেলে শেখ ফয়সাল সহ কয়েকজন ফরিদ গাজীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ফরিদ, বুলু ও তৈয়েব আলী মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তৈয়েব শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকায় এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এ ব্যপারে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com