1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালকিনিতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন! ঘরে আটকে রাখা মিলন সরদারকে আহত অবস্থায় উদ্ধার গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

নারীসহ আহত ৮, উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে, পঞ্চগড়ের দেবীগঞ্জে জলপাই গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৯ নম্বর দেবীডুবা ইউনিয়নের দারার হাট অধিকারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাই গাছ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। পাশাপাশি জমি নিয়ে বিরোধসহ উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিভিন্ন মামলা-মোকদ্দমা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে জলপাই গাছের ডালকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হন।

প্রথম পক্ষের আহতরা হলেন—
মো. সাহাবুদ্দিন আহমেদ (৮০), পিতা—মৃত বয়াতুল্লাহ শেখ; মো. মজিবুর রহমান (৪৪), পিতা—মো. সাহাবুদ্দিন আহমেদ; মো. আব্দুল খালেক (৩৬), পিতা—মো. সাহাবুদ্দিন আহমেদ; মো. আবু রায়হান (১৯), পিতা—মো. মজিবুর রহমান এবং মোছা. রেহেনা বেগম (৪৫)।

দ্বিতীয় পক্ষের আহতরা হলেন—
মো. বেলাল হোসেন (৩৩), পিতা—মো. ছোরাব আলী; মো. আব্দুস সালাম (৪৫), পিতা—মো. হযরত আলী এবং মো. মমিনুল ইসলাম (২২), পিতা—মো. আবু কালাম।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় থানা পুলিশ তৎপর রয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মারামারির ঘটনা শুনেছি। আমার একজন এসআইকে হাসপাতালে আহতদের দেখতে পাঠিয়েছি। দুই পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com