1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ছাত্রলীগ সভাপতির পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৫৮|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ মাদারীপুর থানা থেকে গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা

রামপালে ছাত্রলীগ সভাপতির পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামপাল প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান’র পিতা দ্বীন মোহাম্মদ মোছাল্লী(৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।”আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।

গতকাল রবিবার রাত ১০.৪৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা সোমবার (৮ এপ্রিল) দুপুর ২.১৫ টায় শ্রীফলতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

হাফিজুর রহমান’র পিতার মৃত্যুর সংবাদ শুনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) তার বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মুঠোফোনে হাফিজুর রহমান’র পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com