1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর উত্তরপাড়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’। স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

সংগঠনটির উদ্যোক্তা ও সদস্যরা জানিয়েছেন, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার রোধ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের সহায়তায় কাজ করবেন তাঁরা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাঁদের।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর উত্তরপাড়ে ইদ্রিস গৌড়ার বাড়িসংলগ্ন গৌড়াবাড়ি জামে মসজিদ মাঠে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নামসংবলিত টি-শার্ট সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে বিতরণ করা হয়।

সংগঠনটির ঘোষিত কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, মানবপাচার রোধে প্রচার-প্রচারণা, অসুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষুধার্ত ও অসহায় ব্যক্তিদের সহায়তা প্রদান। এ ছাড়া সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সহযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে রাস্তার পাশে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলে এলাকার বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব। এ সময় তাঁরা ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সামাজিক সমস্যা মোকাবিলা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com