1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী বোর্ডে ১ লাখ ৮ হাজার শিক্ষার্থী এইচএসসিতে পাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৪|
সংবাদ শিরোনামঃ
নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৮ হাজার শিক্ষার্থী এইচএসসিতে পাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী পাস করেছেন। এবার এইচএসসিতে এ বোর্ডের ৭৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৬ শতাংশ।

এ বছর এইচএসসিতে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন।

রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। আর গতবার এইচএসসির ফলাফলে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এবার দুটিই কমেছে।

রাজশাহী বোর্ডে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা। মেয়েদের ৮৩ দশমিক ৯৭ শতাংশ পরীক্ষায় পাশ করেছে। আর ছেলেদের পাশের হার ৭৩ দশমিক ৫৫ শতাংশ। এ বছর রাজশাহী বোর্ডেও ১১ হাজার ২৫৮ জন পেয়েছে জিপিএ-৫। ২০২২ সালে পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ৫ হাজার ৪৪৫ জন। আর ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com