ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের এক সদস্য, মাদক ব্যবসায়ী আটজন এবং গোডাউন চুরির ঘটনায় জড়িত তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চক্রটির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুরিয়া হেরোইনসহ আটজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ছাড়া ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে।