1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে আগুনে পুড়েগেল চাষির দুই বিঘা পানের বরজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা

রাজশাহীতে আগুনে পুড়েগেল চাষির দুই বিঘা পানের বরজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

মো. সোহেল রানা, রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীতে আগুনে পুড়েগেল চাষির দুই বিঘা পানের বরজ রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষির প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পান বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের আগুন- আগুন আত্মচিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে তারা ফিরে যায়। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

এই দুই পান চাষির দাবি- তাদের প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনা কাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আসায় পানগুলো রেখেছিলেন। কিন্তু তাদের চোখের সামনে পানগুলো পুড়ে ছাই হয়ে গেল।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিভে যাওয়া খবরে আমরা রাস্তা থেকে ফিরে আসি।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনও বলা যাচ্ছে না-কিভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com