1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি

দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

এস এস ট্রেডিংয়ে ব্যাপক ক্ষতি, ব্যবসায়ীদের দাবি—ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা,,
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে দুধহাঁটি বাজার জামে মসজিদসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানগুলোর মালামাল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।

স্থানীয় ও ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯/০৮/২০২৬ ইং রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুধহাঁটি বাজার জামে মসজিদসংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আরও দোকানে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় বলে স্থানীয়রা জানান।

অগ্নিকাণ্ডে প্রভা সেলুন, এস এস ট্রেডিং, তবে আংশিক ভাই ভাই কোকারিজ ও মাছুম সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে এস এস ট্রেডিংয়ের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছেন দোকানটির মালিক জাহেদুল ইসলাম পলাশ। আগুনে তাঁর দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়িক মালামালের পাশাপাশি দোকানের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একদিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি, অন্যদিকে নতুন করে ব্যবসা চালু করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এস এস ট্রেডিংয়ের মালিক জাহেদুল ইসলাম পলাশ বলেন, “চারটি দোকানের মধ্যে আমার দোকানটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানের বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ অনেক বড়। দোকান মালিকদের হিসাব অনুযায়ী চারটি প্রতিষ্ঠানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।”

অন্যদিকে প্রভা সেলুনের মালিক নীরেন শর্মা জানান, আগুনে তাঁর দোকানের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। ভাই ভাই কোকারিজের মালিক মোশারফ হোসেন এবং মাছুম সাউন্ড সিস্টেমের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর
অগ্নিকাণ্ডের পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com