1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের জের কালিয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিট ও বীর নিবাস ভাংচুর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের জের কালিয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিট ও বীর নিবাস ভাংচুর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

মাহমুদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে চরকান্দিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গাউছ শেখ ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা সরকার প্রদত্ত বীর নিবাস ভাংচুর ও লুটপাট করেছে বলে
অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ও উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দয়েরের প্রস্তুতি চলছে।হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা গাউছ শেখ, তার ছেলে নয়ন শেখ ও পুত্রবধু নাজমা বেগম জানান, চলতি মাসের ২৭ তারিখে কলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে জলিল শেখের ছেলে অহিদুল শেখ ও ইমরান হাসান রইচ অংশগ্রহন করে দু’জনই পরাজিত হয়। নির্বাচনে মুক্তিযোদ্ধা গাউছ শেখ ও তার ছেলেরা ইমরান হাসান রইচকে সমর্থন করে। ঘটনার দিন রইচের চাচাত ভাই শাহীন মোল্যা একই এলাকায় তার বৃদ্ধ স্বজনকে ওষুধ
দিতে গেলে অহিদুল শেখের লোকজন তাকে ধাওয়া করে। এ সময় প্রাণ রক্ষার্থে মুক্তিযোদ্ধার বীরনিবাসে সে আশ্রয় নেয়। একারণে হামলাকারীরা বীর নিবাস ভংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করে। স্থানীয়রা জানান, মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনে অভিযুক্তদের পক্ষে কাজ না করায় বীর
নিবাসে হামলা করা হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বীর নিবাস ভাংচুর ও লুটপাটকারীদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার বলে তারা মন্তব্য করেন। এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com