1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত খুলনার তেরখাদায় ২৫পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মিশকাত শেখ কে আটক করেছে পুলিশ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা গৌরনদীতে দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত, রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কালকিনিতে প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা নিয়ে আলোচনা গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান

মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদকঃ

মুক্তিচিন্তার দুরন্ত প্রকাশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় শহরের ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামের হলরুমে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক রূপালী বাংলাদেশের মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আশেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান এবং কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর হোসেন তামিম, সঞ্জয় কর্মকার অভিজিৎ, পত্রিকার কালকিনি প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, রাজৈর উপজেলা প্রতিনিধি বজলুর রহমান ও সুজন হোসেন রিফাত, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, তুহিন মৃধাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আলোচনা সভায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com