1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত খুলনার তেরখাদায় ২৫পিচ ইয়াবাসহ মাদক সম্রাট মিশকাত শেখ কে আটক করেছে পুলিশ

বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ

বরিশালের বন্দর থানা এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সেই যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম মো. জাহিদ হাসান (২১)। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিক রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে বরিশাল-ভোলা মহাসড়কসংলগ্ন চরকাউয়া ইউনিয়নের এয়ারখান মদিনা মসজিদের উত্তর পাশের একটি খালি জমি থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্রনাথ জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সংবাদ পেয়ে তাঁর বাবা ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদের বাবার নাম জালাল সরদার এবং মায়ের নাম জেসমিন। তাঁদের স্থায়ী বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরোদোরন গ্রামের সরদার বাড়িতে। তবে বর্তমানে তাঁরা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মেঘনাঘাট এলাকায় বসবাস করেন।

এদিকে, জাহিদ কীভাবে ওই এলাকায় এলেন, কী কারণে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কিংবা কারা তাঁকে সেখানে রেখে গেছেন—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com