1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সৎ ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারার অভিযোগ আরেক ভাইয়ের বিরুদ্ধে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে সৎ ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারার অভিযোগ আরেক ভাইয়ের বিরুদ্ধে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ-নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামের সুজিত মৈত্রের বিরুদ্ধে তার সৎ ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সমুদয় সম্পদ আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে। এমন কি , আপন সৎ ভাই ও তার সন্তানদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিজের পিতার রেকর্ডীয় সম্পত্তি ফিরে পেতে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় অজিত মৈত্র।

অজিত মৈত্র বলেন, আমার বাবার ২ বিয়ে ছিল। আমি বড় মায়ের সন্তান। আমি দীর্ঘ দিন গ্রামের বাইরে থাকি।এই সুযোগে আমার সম্পত্তি সৎ ভাই সুজিত আত্মসাৎ করার লক্ষ্যে নানরকম কৌশল অবলম্বন করছে। গত কাল আমি আমার সন্তান নিয়ে বাড়িতে আসলে আমার উপর হামলা করেন। আমি আমার পিতার সম্পদের অর্থেক সম্পদের মালিক। আমি ওই সম্পদের চাই । এবং আমাদের মারপিট করার সঠিক বিচার দাবি করি।

এ বিষয়ে অভিযুক্ত সুজিত মৈত্র বলেন,তাকে মারপিট করা হয়নি।সে দীর্ঘ দিন ভারতে থাকে। তাকে সম্পত্তি দিতে হবে কেন? আগে তাকে জমি বিক্রি করে নগদ অর্থ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com