1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ

বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে রাস্তা সংস্কার প্রকল্পে নারী শ্রমিক নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপিকে ভোট দেওয়ায় ফাতেমা বেগম নামে এক নারীকে কাজে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

ফাতেমা বেগম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকার হামিদুল ইসলামের স্ত্রী। তাঁর দাবি, ২৮ অক্টোবর লটারিতে একাধিকবার নাম উঠলেও তাঁকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়নি। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ফাতেমা বেগম অত্যন্ত দরিদ্র এবং এ কাজের জন্য যোগ্য।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, প্রতি ওয়ার্ড থেকে দুজন করে নির্বাচন করা হয়েছে। একজনকে চূড়ান্ত তালিকায় এবং অন্যজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

তবে লটারিতে নাম ওঠার পরও ফাতেমা বেগমকে চূড়ান্তভাবে নিয়োগ না দেওয়ার কারণ স্পষ্ট হয়নি। রাজনৈতিক কারণে তাঁকে বঞ্চিত করার অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির ফলাফল ও চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com