1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ-

৮ ই নভেম্বর ~ ২০২৬ ইং খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন দপ্তরের অফিসার, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুনর রশীদ।

বিশিষ্ট সমবায়ী ও সমাজসেবক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, ফায়ার সার্ভিস’র তেরখাদা স্টেশন ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আঃ হাই, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা প্রাইমারি এডুকেশন সেন্টার’র ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও সহকারী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কেরামত আলী।

অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, গণ্যমান্য ব্যক্তি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, সমবায় সমিতির প্রতিটা সদস্যকে মনে রাখতে হবে, সমিতি কারও একার সম্পদ নয়, এটি সকল সদস্যদের সম্মিলিত সম্পদ ও দায়িত্ব। তিনি বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে পারলে দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং একটি আত্মনির্ভরশলি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি প্রতিটা সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান। জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- ” করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ ”।

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com