1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

রাজৈরে টেলিকমের দোকান ও বসতঘরে অভিযান, গ্রেপ্তারদের মধ্যে ১৪ বছরের এক শিশু

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার:-

মাদারীপুরের রাজৈরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার (৮ নভেম্বর) রাজৈর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানটি পরিচালিত হয় বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজৈর বাজার এলাকায় আসাদুল ইসলামের (৩৮) টেলিকমের দোকানে। সেখানে অভিযান চালিয়ে আসাদুল ইসলাম ও ১৪ বছর বয়সী আসিফ হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দখল থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসাদুল ইসলাম রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর (দক্ষিণ পাড়া) এলাকার খবির উদ্দিন বেপারীর ছেলে। অপরদিকে আসিফ হাসান বেপারীপাড়া এলাকার ফারুক বেপারীর ছেলে।

এরপর বিকেল ৫টা ২৫ মিনিটে রাজৈর থানাধীন বেপারীপাড়া এলাকায় রুপান্তি আক্তার ওরফে রুপার বসতঘরে দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় রুপান্তি আক্তার রুপা (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দখল থেকে আরও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। তিনি ওই এলাকার মৃত রুহুল আমিন বুলুর মেয়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com