1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ায় দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালকিনিতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত, জনসেবামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ ইউএনওর মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা গৌরনদীতে জাতীয় যুব দিবস উদযাপন। দক্ষ যুব গড়ার প্রত্যয়ে উজিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন প্রশাসনিক অচলাবস্থায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, বেতন বন্ধ ১৬১ কর্মকর্তা-কর্মচারীর

গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:-

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সহকারী অধ্যাপক সুবির কুমার চাকলাদার, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ ও সহকারী শিক্ষক শিল্পী রানী মণ্ডল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন এবং প্রচার সম্পাদক পলাশ তালুকদার।

এ ছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনা ও বিশেষ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com