
এ,এস, মামুন, স্টাফ রিপোর্টারঃ-
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকর্তা লতিফা আকতার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস চন্দ্র দাস, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।