1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

নড়াইলে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে এক সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আরেক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপেজলার মির্জাপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল রাতে বিছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমারুল গাজীর বাড়িতে ওই ইউনিয়নের আরেক সাবকে চেয়ারম্যান আনিসুল ইসলাম নেতৃত্বে বিনা কারণে হামলা করা হয়।

এসময় ইমারুল গাজীর ভাই সামীরুল গাজী, মা আনোয়ারা বেগমসহ তাদের পরিবারে আরও কয়েকজনকে মারধর করেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় গত কয়েকদিন ধরে আনিস চেয়ারম্যান ও তার সমর্থকরা ইমারুল গাজীর পরিবারের সদস্য ও সমর্থকদের উপর হামলা করছেন বলেও অভিযোগ তাদের।

বিছালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমারুল গাজী বলেন, আমার পরিবারের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে।

এদিকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আনিসুল ইসলাম মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঐ সব বাদ দেন ও গুলো ফাও কথা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com