1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে জমি দখল করতে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

নড়াইলে জমি দখল করতে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃউজ্জ্বল নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামে বিরোধপূর্ণ জমি দখল করতে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরূদ্ধে। এঘর পুড়াকে কেন্দ্র করে ওই
এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
চরসিঙ্গিয়া গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে ক্ষতিগ্রস্থ মো. কমির মোল্যা সোমবার (২৬ ফেব্রয়ারি) সকালে সাংবাদিকদের জানান, সিঙ্গিয়া মৌজার হাল ৭৭৩ দাগে তার ১২ শতক পৈত্রিক জমিতে বসত ঘর ও বিভিন্ন ধরনের গাছ রয়েছে।

ওই জমি নিয়ে সিঙ্গিয়া গ্রামের আব্দুল হালিম খালাসীর ছেলে অহিদুল ও জাহিদুলের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।এমনকি নড়াইল সদর সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা করার কারণে প্রতপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তাই তারা ওই জমি দখলে নিতে তৎপরতা চালাতে থাকে।এরই ধারাবাহিকতায়
রোববার (২৫ ফেব্রয়ারি) বিকেলে তারা ভাড়াটে লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় এসে ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানালে,পুলিশ এসে দু’জনকে আটক করেন।

অজ্ঞাত কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে গ্রামের লোকজন এগিয়ে আসায় অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আদালত যার পক্ষে রায় দিবেন তিনি জমির মালিক হবেন। এখানে পুলিশের পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই। কাউকে আটক করা হয়নি, তাই ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না। তথাপিও বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com