1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত একটি অপহরণ মামলার ১৫ বছর বয়সী ভিকটিম আল আসমাউল হুসনা তাসনিমকে উদ্ধার করেছে র‌্যাব-৫, রাজশাহী। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে মহানগরীর লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ জানায়, শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৫৫ মিনিটে র‌্যাব-৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর লক্ষীপুর চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, এ ঘটনায় দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া অপহরণ মামলা (নং-০৪, তারিখ: ১১ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে অভিযান চালানো হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, ভিকটিম ও অভিযুক্তরা প্রতিবেশী। গত ১০ জুলাই রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে দামকুড়া থানাধীন দেশলাপাড়া বিলসংলগ্ন সড়ক থেকে মো. সাকিব (২১) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনার জন্ম দেয়।

পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দামকুড়া থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব-৫ গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমকে দামকুড়া থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, সন্ত্রাস, মাদক, অস্ত্রসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com