1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:০১|
সংবাদ শিরোনামঃ
সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা,কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী গৌরনদী উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী শিশু একাডেমির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী শিশু একাডেমির সভাপতি মো. ইব্রাহীম অনুষ্ঠানের উদ্বোধন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।

দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত, উচ্চাঙ্গসংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। মাসব্যাপী অনুষ্ঠিত এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও গৌরনদী শিশু একাডেমির পক্ষ থেকে দুইজন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। সম্মাননা লাভ করেন খুলনা বেতারের গীতিকার ও সুরকার, গৌরনদীর ইতিহাস-গবেষক, কবি ও সাহিত্যিক শিকদার রেজাউল করিম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও প্রবাসী লায়ন দিদার সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের প্রতিনিধি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী (যুক্তরাষ্ট্র প্রবাসী) এম এ সোয়েব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, আনোয়ারা ফ্রি ক্যাডেট স্কুলের রেক্টর প্রান্তোষ দাস, গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, দৈনিক জনকণ্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মাহিলারা ডিগ্রি কলেজের প্রভাষক জিন্নাত জাহান, শিল্পী ও সাহিত্যিক আইভি সাহা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিন মোল্লা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য,কাজী আল আমিন, গৌরনদী প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, মানবাধিকার কর্মী এ. এস. মামুন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ তালুকদার, নৃত্য প্রশিক্ষক সানি বিপ্লব, লামিয়া ও গৌতম হালদার, তবলা প্রশিক্ষক সুজয় দাস, আবৃত্তি প্রশিক্ষক সন্দীপ হালদার, গিটার প্রশিক্ষক দীপা সাহা, চারুকলা প্রশিক্ষক পলাশ মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তিতে সভাপতি মো. ইব্রাহীম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গৌরনদী শিশু একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবার মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com