1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের জুলাই ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা বন কর্মকর্তা মো. আমজাদ হোসেন, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. খালিদ হোসেন, একাডেমিক সুপারভাইজার শারাফাত হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শিহাব হোসেন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নওশের আলী, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, প্রেসক্লাব কালিয়া সভাপতি শেখ ফসিয়ার রহমান, কালিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ আল – ইমরান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com