1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মো. মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙে টিন ও সিমেন্টের পিলার খুলে নিয়ে যাওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের নায়েকপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন (৫৭) ক্রয়সূত্রে মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

জমিটির চারপাশে সিমেন্টের পিলার ও টিন দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে তিনি চাষাবাদ পরিচালনা করছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২১ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে বোদা উপজেলার বড়শশী ডাঙ্গাপাড়া গ্রামের সাতজন অভিযুক্ত পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার শাবল ও ধারালো দা নিয়ে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। পরে তারা সীমানা প্রাচীরের টিন খুলে ফেলেন এবং সিমেন্টের পিলার উপড়ে ফেলতে শুরু করেন।

জমির মালিক মো. আমজাদ হোসেন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা ১২ বান টিন ও ২০টি সিমেন্টের পিলার নিয়ে চলে যান। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা শাবল ও দা উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পর আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী দেবীগঞ্জ থানায় সাতজনকে আসামি করে এজাহার দায়ের করেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুসা মিয়া জানিয়েছে, এজাহারটি গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com