1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‘গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে- প্রধানমন্ত্রী তারেক রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডেঙ্গু ঠেকাতে আগৈলঝাড়ায় ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু পুলক চ্যাটার্জির বিদায়ে ভারী বরিশালের সাংবাদিক অঙ্গন, পরিবারের পাওনা নিয়ে প্রশ্ন গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,,

‘গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে- প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে পৌঁছালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খালের দুই পাশে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

পরে প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নারিকেল ও একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিকল্পিত ও টেকসই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ আন্দোলনের অংশ হতে হবে। “একটি গাছ, একটি প্রাণ”— এই উপলব্ধি থেকে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি ভর্তুকি, খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য সেবার সুবিধা তারা যথাযথভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। উপকারভোগীরাও তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নিম্নআয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের প্রতিটি মেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। আর্থিক সংকটের কারণে যাতে কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে মেয়েদের স্নাতক (ডিগ্রি) পর্যন্ত বিনামূল্যে শিক্ষার বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পরবর্তী নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গৌরনদী ত্যাগ করেন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গৌরনদীতে এ উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com