1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

​মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জের ধরে ফুলজান বেগম (৭০) নামে এক (বৃদ্ধা) নারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

​সোমবার (২৭ জুলাই) সকল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আব্বাস চৌধুরী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে আমাদের ৫/৬ টি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে কালাম শেখের মা ফুলজান বেগম (৭০) এর উপরে এই হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ফুলজান বেগম ও তার স্বজনদের অভিযোগ, আব্বাস চৌধুরী হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা এর আগেও তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছিল। গত সোমবার ভোরে ঘরের টিন লুটপাট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।

​অভিযুক্তরা হলেন—আলেপ শেখের ছেলে রুহুল শেখ, আরিফ শেখ, হৃদয় শেখ, আরফাত শেখ এবং রুহুল শেখের স্ত্রী বেনু বেগমসহ আরও অনেকে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভুক্তভোগীদের জখম করে।

এ ঘটনায় ফুলজান বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

​এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে, ভুক্তভোগী পরিবার এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com