1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,,

গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

চলমান তীব্র দাবদাহের মধ্যে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের স্বস্তি নিশ্চিত করতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে গৌরনদী সরকারি কলেজ ছাত্রদল।

ঐতিহাসিক গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামকেন্দ্র ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের তত্ত্বাবধানে উপজেলা ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উদ্যোক্তারা জানান, তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের দুর্ভোগ কমিয়ে কিছুটা স্বস্তি দিতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্রামের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। পরীক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, এমন মানবিক আয়োজন শুধু সাময়িক স্বস্তিই দেয় না, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সেবার মানসিকতারও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com