1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত

নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পহরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) “রেটারি (ইউনিটি ফর গুড)” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করেন রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউন এবং মল্লিক মাহমুদুল ইসলাম, চেয়ারম্যান, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বি এম নজরুল ইসলাম কাবুল, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”

রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ ও মানবকল্যাণমূলক কাজ। এটি আমাদের মহান করে তোলে এবং ইসলামের দৃষ্টিতে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।”
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com