1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে ঝরল প্রাণ

আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ০৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) World Concern- (ইসিসিআর) এর উদ্যোগে আয়োজিত এ সভায় মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, World Concern (Bangladesh) ও INTERACT-এর আগৈলঝাড়া উপজেলা প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার। ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাধন চন্দ্র হালদার, সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

সভায় মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সচেতন করা এবং সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

১. মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি।
২. পাচারের ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও এলাকা শনাক্তকরণ।
৩. সন্দেহজনক ঘটনা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিতকরণ।
৪. ভুক্তভোগী শনাক্তকরণ ও নিরাপদ রেফারেল।
৫. পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয়।
৬. নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচার।
৭. শিশু, নারী ও কিশোর-কিশোরীদের পাচার প্রতিরোধ।
৮. বাল্যবিবাহ ও প্রতারণামূলক বিবাহ প্রতিরোধে সহযোগিতা।
৯. ভুক্তভোগীর গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা।
১০. স্বাস্থ্য, আইনগত, মনোসামাজিক ও পুনর্বাসন সেবার সঙ্গে সংযোগ।
১১. নিয়মিত সভা, সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়ন।
১২. মানব পাচার সংক্রান্ত তথ্য ও কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ।
১৩. স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতাদের সমন্বয়।
১৪. উদ্ধার/রেফারেলকৃত ব্যক্তির ফলোআপ।
১৫. ইউনিয়নে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

সভায় World Concern (Bangladesh) ও INTERACT-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com