1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের, সড়কে ঝরল প্রাণ

নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

গৌরনদী শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষককে দেওয়া হবে ‘নৃত্যকলা সম্মাননা–২০২৬’

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেতে যাচ্ছেন বরিশালের গৌরনদী শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক সানি বিপ্লব। দীর্ঘদিন ধরে নৃত্যশিক্ষা ও শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৃত্যকলার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টিতে ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘চ্যাম্পিয়ন সেরার সেরা স্বর্ণপদক নৃত্যকলা সম্মাননা–২০২৬’ অনুষ্ঠানে নৃত্যকলায় তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায়, ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কার প্রদান ও নৃত্যকলা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নৃত্যশিক্ষা, শিল্পচর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে সানি বিপ্লবের মতো দক্ষ প্রশিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একজন প্রশিক্ষক শুধু নৃত্যের কৌশল শেখান না, তাঁর হাত ধরেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌন্দর্যবোধ, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটে।

গৌরনদী শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে সানি বিপ্লবের এ স্বীকৃতি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের নৃত্যচর্চায় আরও উৎসাহিত করবে এবং গৌরনদীর সাংস্কৃতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নৃত্যকলার প্রতি নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিল্পচর্চার ধারাবাহিকতায় সানি বিপ্লবের এই সম্মাননা তাঁর শিল্পীজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com