
মো. উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-
নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মান্নু শেখের স্ত্রী তহমিনা বেগম ওরফে তুহিনকে মাদকসহ আটক করা হয়। পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে পৃথক অভিযান চালিয়ে মৃত সৈয়দ মহেশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালতের সামারি ট্রায়াল প্রসিকিউশন ০১/২৬-এর মাধ্যমে তহমিনা বেগমকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।