1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন সিনিয়র সাংবাদিক জহির। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন সিনিয়র সাংবাদিক জহির।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষে ৫টি সাংবাদিক সংগঠন বিলুপ্তি করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন গৌরনদী প্রেসক্লাব যাত্র শুরু করেছে। মঙ্গলবার গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দি মুসলিম টাইমস এর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। গৌরনদীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ায় গৌরনদীর সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মনে এক ধরনের উচ্ছাস ও উদ্দীপনা দেখা যায়।

জানা গেছে, ফ্যাসিবাদি আমলে ফ্যাসিষ্ট সমর্থিক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের পরিকল্পনায় গৌরনদীর সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়।

এ সময় গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা রির্পোটার্স ইউনিটিসহ ৬টি গংগঠন হয়। ২০২৪র জুলাই বিপ্লব ৫ আগষ্টের পরে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের উদ্যোগে গৌরনদীতে কর্মরত পৃথক পৃথক ৫টি সংগঠনের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে সম্মিলিত সাংবাদিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির পেশাগত মর্যাদা রক্ষায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরবর্তিতে সাংবাদিক ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ায় যুক্ত হন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে সকল সংগঠন বিলুপ্তি করে একটি সাংবাদিক সংগঠনে একীভূত করার সিদ্বান্ত হয় এবং ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান তিনমাস করে দায়িত্ব পালন করেছেন। প্রধান উপদেষ্টা হন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আহবায়ক জহুরুল ইসলাম জহির বলেন, আগামি ডিসেম্বরে পূর্নাঙ্গ ভোটার তালিকা করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com