1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য নড়াইলে বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর মাদারীপুরে অবৈধ আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও বসতবাড়ি বিশ্ব শান্তি কামনায় উৎসব মূখর পরিবেশে মোল্লাহাটের কোদালিয়ায় খুদের মহোৎসব অনুষ্ঠিত মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল

গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,বরিশাল
গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা আগামী ২৮ আগস্ট, শুক্রবার অনুষ্ঠিত হবে। ধানডোবা যুব সমাজের আয়োজনে ধানডোবা এলাকায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যে আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জমজমাট ও আকর্ষণীয় এ ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ফাইনাল খেলা উপভোগ করতে খেলাপ্রেমী ও সর্বস্তরের মানুষের পাশাপাশি স্থানীয়দের পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান মুকুল। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. তারিক হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার সদস্য আবুল হোসেন মিয়া, রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান এবং গৌরনদী পৌরসভা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফি।

ধানডোবা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিতব্য এ ফাইনাল খেলাকে সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com