1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৪০|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কলাবাড়িয়া পশ্চিমপাড় এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ১২টায় নড়াইল-১ আসনের মনোনীত সংসদ সদস্য ও নড়াইলবাসীর আশার প্রতীক হিসেবে পরিচিত জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

কলাবাড়িয়া পশ্চিমপাড় এলাকায় একটি মহিলা মাদ্রাসা ও বিদ্যালয়সহ শতাধিক পরিবারের বসবাস রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার ও নির্মাণের দাবি ছিল। অবশেষে সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
সড়কের উদ্বোধন করেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ কাউম হোসেন এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন (ছানা)।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসমত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ মৃধা, ছাত্রনেতা শেখ সাদি, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নওশের আলী বিশ্বাস, মোসাঃ আসমা খাতুন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com