1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গভীর রাতে তাণ্ডব ও অগ্নিসংযোগ,কোটি টাকার ক্ষয়ক্ষতি,এলাকায় বিক্ষোভ,চরম উত্তেজনা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ

উজিরপুরে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গভীর রাতে তাণ্ডব ও অগ্নিসংযোগ,কোটি টাকার ক্ষয়ক্ষতি,এলাকায় বিক্ষোভ,চরম উত্তেজনা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গভীর রাতের তাণ্ডব চালিয়ে ছয়টি পানির সেচ পাম্প, ট্রলারে সংযোগ, মুরগির খামারে পানির সংযোগ বিছিন্ন,কয়েক হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ঘরবাড়ি ভাংচুর সহ কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদ হাওলাদার ও তার ভাই বিএনপি নেতা ইলিয়াস ও কিবরিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ১৭ আগস্ট রাত ৩ টার দিকে রুবেল বালি, ইদ্রিস হাওলাদার ও মাহফুজ বালীর মাছ ও মুরগির প্রজেক্টে তান্ডব চালিয়ে ছয়টি সেচ পাম্প ও একটি ইঞ্জিন চালিত ট্রলার , পাইপ, টিউবওয়েল সহ প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় ভাড়াটি সন্ত্রাসীরা মাইক্রবাস যোগে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করে । ঘের মালিক রুবেল বালি জানান , পশ্চিম সাতলা মৌজা হইতে পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনগণ ও খামার মালিকদের মুরগি ও মাছের খাদ্য আনার জন্য ব্যক্তি উদ্যোগে রাস্তা তৈরির কাজ শুরু হয় গত এক মাস যাবত এতে ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলাদার বাধা প্রদান করেন ।এরই ধারাবাহিকতায় গত কাল গভীর রাতে আসাদ , ইলিয়াস , কিবরিয়া, রাসেল, জুয়েল, সোহেল, মশিউর বালী, রায়হান, শামীম সহ ৪০-৫০ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী ট্রলার যোগে আমার প্রজেক্টে ঢুকে আমার খামারের গুদাম লুট করে মাছ ও মুরগির খাবার নিয়ে যায়।

শেচ পাম্পের পাইপ কুপিয়ে খন্ড বিখন্ড করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এ বিষয়ে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল বাসার লিটন মিয়া জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পর থেকে শুধুমাত্র ঘেরটি দখলে রাখার উদ্দেশ্যে জনস্বার্থে ব্যক্তি উদ্যোগে নির্মিত রাস্তাটি না হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। একই সাথে তার ইন্ধনে সন্ত্রাসী আসাদ বাহিনী দিয়ে রাতে এই তাণ্ডব ঘটিয়েছেন । এই বাহিনীর অত্যাচার থেকে হিন্দুরা ও রক্ষা পায়নী।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফয়জুল হক বালী ফারাহীন বলেন, ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার অবৈধভাবে ঘেরটি দখল করার উদ্দেশ্যে জনস্বার্থে নিজ জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত রাস্তাটি বন্ধ করার অপচেষ্টা করছেন।

যাতে রাস্তাটি হতে না পারে সে কারণে রাতে তাণ্ডব চালিয়ে সেচ পাম্প ও পাইপে অগ্নিসংযোগ করেন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন বালী জানান শাহিন চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী আসাদ ও তার ভাই বিএনপি নেতা ইলিয়াস সহ একটি সন্ত্রাসী দল এলাকায় মূর্তিমান আতংক ।এই হামলার কঠিন বিচার হওয়া উচিত । রাতের তাণ্ডবের বিষয় অভিযুক্ত মোঃ আসাদ হালদার কে বারবার ফোন দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ বিষয় ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনের হাওলাদার সাংবাদিকদের কে বলেন অগ্নি সংযোগ ও তাণ্ডবের বিষয়ে আমি জড়িত না। মূল বিষয় হলো ঘেরটি জোর দখল করে বিগত বছর গুলোতে কৃষকদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, পরে কৃষকদের নিয়ে ঘেরটি আমরা গত বছর মাছ চাষ শুরু করলে কৃষকরা লাভবান হয়। এতে সভাপতি মহোদয়ের গ্রুপ ঈর্ষান্বিত হয়ে ঘেরের মাঝ থেকে পরিকল্পিতভাবে রাস্তার নাম করে ঘের দখলের চেষ্টা চালাচ্ছ।

গভীর রাতের তান্ডবের বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহম্মেদ বলেন, আমি ঘটনার স্থল পরিদর্শন করেছি , আলামত হিসেবে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে । এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি , অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com