
মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-
নড়াইলের কালিয়ায় থানা পুলিশের এক অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কলামনখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত উজ্জ্বল শেখ কলামনখালী গ্রামের মৃত খোকা শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কলামনখালী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন হিসেবে উজ্জ্বলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটক উজ্জ্বলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।