1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদী।

বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী কলোনির একটি ভাড়া বাসা থেকে নুরজ্জামান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী নাসিমা বেগম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজ্জামান হাওলাদার বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মূলত বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের বাসিন্দা। কর্মস্থলের সুবিধার্থে তিনি স্ত্রীকে নিয়ে ইছাকাঠী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার ভোরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে নুরজ্জামানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও দাম্পত্য কলহ চলছিল। পুলিশের ধারণা, ওই বিরোধের জের ধরে নুরজ্জামানকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর বাসায় তালা লাগিয়ে স্ত্রী নাসিমা বেগম পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহে আঘাতের বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক স্ত্রীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com