
মোঃ ইনসান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ-
মাদারীপুরের ডাসার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। এর অংশ হিসেবে উপজেলার প্রধান সড়কগুলোতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদারের নেতৃত্বে এই শোডাউনটি অনুষ্ঠিত হয়। বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের এই বিশাল বহর।
এসময় কর্মসূচিতে প্রধান নেতৃত্বদানকারী হিসেবে সোডাউনে আয়োজন করেন ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদার,এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী।
সোডাউনে অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার, ডাসার উপজেলা বিএনপি নেতা আব্দুল জব্বার বেপারী এবং ডাসার উপজেলা শ্রমিক দল নেতা মো. আলহাজ্ব সরদার।
এ ছাড়া যুবদল ও ছাত্রদলের তরুণ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন—ডাসার উপজেলা যুবদল নেতা ফেরদাউস মুন্সী, ডাসার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বনি আমিন, ছাত্রদল নেতা এইচ এম ইমরান মাতুব্বর এবং ডি.কে. আইডিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ তালুকদার।
এছাড়াও শোডাউনে সৌরভ হাওলাদার, রিমন পালোয়ান, সোহাগ, মাহাবুব মুন্সী, লিটন কাজী ও সবুজ মেম্বারসহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।