1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধের যৌন লালসায় ৯ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

সাহিত্য-সংস্কৃতির চর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ, বরিশাল বিভাগ-এর গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

গত ২৬ আগস্ট সংগঠনটির গৌরনদী উপজেলা শাখার এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

সাহিত্য শুধু মানুষের হৃদয়ের কথা বলে না, সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষকে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথও দেখায়। সেই চেতনাকে ধারণ করে গঠিত নতুন কমিটি গৌরনদীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীলতার পরিসর আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রকাশিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জহুরুল ইসলাম জহির, সিকদার রেজাউল করিম, মোঃ অলিউল্লাহ, সিনথিয়া ঘরামী ও আঃ মতিন ফরাজী।

কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ পলাশ তালুকদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. আবুল হাসান আকন, ফাতেমা জামাত চাঁদনী, ঝর্ণা রানী দাস ও চায়না দেবনাথ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুস ছালেক মামুন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রীকৃষ্ণ। সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ মাজহারুল ইসলাম (রুবেল), সহ-সাহিত্য সম্পাদক আঃ ওয়াহিদ মাসুম, প্রচার সম্পাদক সোহরাব শরীফ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিনয় দাস।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, আমিন মোল্লা, ডলি রানী বনিক, ইমরানত হাসান মুন্নী ও সুমন সরদার।

নবগঠিত কমিটির সদস্যরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গৌরনদীর সাহিত্যাঙ্গনে একটি প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা সম্ভব। কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্যসভা,সাংস্কৃতিক আয়োজন এবং সমাজসচেতনতামূলক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাহিত্যকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও প্রকাশ করায় দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সাহিত্যপ্রেমী মানুষের ভালোবাসায় গৌরনদী উপজেলা শাখা একটি সমৃদ্ধ, সৃষ্টিশীল ও মানবিক সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

শব্দের সৌন্দর্য, সৃষ্টির শক্তি আর মানবিকতার বার্তা নিয়ে—সাহিত্যের আলোয় নতুন পথচলা শুরু করল দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com