
মোঃ সোহেল রানা, রাজশাহীঃ-
‘রাজশাহীর সম্মানের স্থান থাকুক পরিচ্ছন্ন’—এই স্লোগানকে সামনে রেখে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের উদ্যোগে রাজশাহী নগরীর সোনাদীঘিস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও বেদীতে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ আগস্ট (বুধবার) সকাল ৭:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে ক্লাবের সদস্যরা শহীদ মিনার এলাকা ও এর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উক্ত স্বেচ্ছাসেবী আয়োজনে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি লিও মো. রাকিব হাসান, ক্লাব সেক্রেটারি লিও শাহিন আলম শাকিল, প্রথম সহ-সভাপতি লিও খুরশিদা খুশি, দ্বিতীয় সহ-সভাপতি লিও রাশিদুজ্জামান শিহাব এবং টেমার লিও তাহমিদ জাকি। এছাড়া ক্লাবটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও যুব সংগঠক মো. রফিকুল ইসলাম রবি।
শ্রদ্ধার স্থানকে পরিচ্ছন্ন রাখার এই সফল আয়োজনের মাধ্যমে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন শহীদদের প্রতি তাদের গভীর সম্মান প্রদর্শন করেছে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজ ও স্থানীয় অধিবাসীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।