1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুরঃ-

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপারে ডাসার রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মাদারীপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন চাঁদাবাজির নিউজ করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংসভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।

এতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রতিষ্ঠিত করে  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এবং সাংবাদিক সুরক্ষা আইন অচিরেই বাস্তবায়ন করতে হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি গাউসুর রহমান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, এশিয়ান টেলিভিশনের কালকিনি প্রতিনিধি শাহজালাল, দৈনিক কালবেলা কালকিনি প্রতিনিধি রন আহমেদ নৃপুন, দৈনিক বিজনেস বাংলাদেশ বি এম হানিফ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ হোসেন কাইউম,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিমদ্দিন।

এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি,এশিয়ান টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, এস এম আজাদ হোসেন মুরাদ,

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়,আবুল খায়ের বাবু, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি,আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান (চঞ্চল) তালুকদার, কাজী মনির হোসেন, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীব,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন খান সহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com