1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে এসআরবি'র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা

রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মো আকাশ উজ্জামান শেখ,রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে এসআরবি এসব তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয় । এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়িচালক রহমত কাজীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে। অপর গ্রেপ্তার রহমত কাজী একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। পরে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা মাদক ও গাড়িসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com