1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তির হাতে অটোভ্যান তুলে দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

এ সময় ইউএনও মো. আলী সুজা বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মূল লক্ষ্য। অটোভ্যানের মাধ্যমে উপকারভোগীরা আয় করে নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।

অটোভ্যান পেয়ে রফিক গোমস্তা ও মিলন বিশ্বাস সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অটোভ্যানের মাধ্যমে আয়-রোজগারের সুযোগ তৈরি হওয়ায় পরিবারের ব্যয় নির্বাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা যুবদলের সভাপতি এএফএম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com