1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,,

১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর পর একক ডিজিটাল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন বরিশালের গৌরনদীর কৃতি সন্তান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বাংলা গানের ঐতিহ্য, আবেগ ও স্বকীয়তাকে ধারণ করে অ্যালবামটি সাজানো হয়েছে। এতে রয়েছে মোট ৯টি গান।

অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন তরুণ মুনশী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

গানগুলোর সুর করেছেন তরুণ মুনশী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির ও আলামিন সরকারসহ একাধিক শিল্পী ও সংগীত পরিচালক।

অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে কাজী শুভ বলেন, বাংলা গানের ঐতিহ্য, আবেগ ও স্বকীয়তাকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে গৌরনদীর এই কৃতি সন্তানের নতুন অ্যালবাম প্রকাশকে ঘিরে স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘ ১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম প্রকাশ পাওয়ায় গৌরনদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com