1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন

গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরের পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও রোগীবান্ধব রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্ন কর্মসূচি অভিযানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সদস্য,ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফি। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা মহিলা নেত্রী তানিয়া মাহমুদ, যুবদল নেতা মোঃ হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন মোল্লা, জুলাই ছাত্রনেতা মোঃ গোলাম মোর্শেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, হাসপাতাল চত্বরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের পরিবেশ সুন্দর ও রোগীবান্ধব রাখতে ভবিষ্যতেও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com