1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:০৭|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৬৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন লটাবন নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চরের ঝাউ বনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে *৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com