1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৩৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

 সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি অর্জন করে মহান বিজয়। পৃথিবীর মানচিত্রে খচিত হয় বাংলাদেশ। তাই আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন করে বাঙালি জাতি।

এ উপলক্ষ্যে শনিবার প্রথম প্রহরে ৪২বছর পুরনো সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা রাজশাহী কলেজ শহিদমিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন ।

এর পরে বিজয় দিবসের দিন সকাল ১০টার সময় সংগঠনটির আয়োজনে রানিবাজার মোড়ে রক্তদান কর্মসুচির উদ্বোধন করেন দৈনিক উপচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড.মোহাম্মদ আবু ইউসুফ সেলিম । সেখানে সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ পথচারীরা এসে সেচ্ছায় রক্তদান করেন।

এর পরে বেলা দুইটার সময় অসহায় দুস্থ ও সাধারণ পথচারীদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার বিতরন এর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জনাব আব্দুল মমিন।

এসময় রাজশাহী থেকে প্রকাশিত রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব আজিবার রহমান,গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক জনাব ইয়াকুব শিকদার,রাজশাহী মহানগর আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম,রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান,রাজশাহী মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মকসেদুল আলম সুমন,যুবলীগ নেতা হারুনুর রশিদ ফরহাদ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন,সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু,যুগ্ম-সম্পাদক আমিরুল হোসেন সান্ত,সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী,সহ-দপ্তর সম্পাদক গোলাম রশুল রনক,অর্থ সম্পাদক আলেকউদ্দিন দেওয়ান, তাজনুভা তাজরীন অভি,মামুনুর রশিদ মামুন, নাসির হায়দার রানা,সিরাজুল ইসলাম রনি, আব্দুল হালিম কাজি,মিশাল মন্ডল,সাইফুল ইসলাম, আতিকুল্লাহ আরিফ, সিরাজুল ইসলাম, মিলন হেমব্রম, আব্দুর রহমান মানিক অফিসার কে ছিল, তাইরান আবাবিল হাসান সোহাগ, বক্তিয়ার শাহরিয়ার লিমন, সৈয়দ আবুল হালিম শাহিনুর রহমান, ওমর আলী,কিসমত,নজিবুল ইসলাম,আশিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহান বিজয় দিবসে সংগঠনের আয়োজিত অনুষ্ঠান সফল ভাবে সফল করতে সর্বাধিক সহযোগিতা করায় রাজশাহী বিভাগীয় দফতর সম্পাদক মো: সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন,সহ-দফতর সম্পাদক গোলাম রসুল রনক, বখতিয়ার শাহরিয়ার লিওন, সিরাজুল ইসলাম রনি ও মিশাল মন্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com