1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮০৮ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির বীরমুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।

এর আগে গত ৪মার্চ জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলনে মো. সাইফুল ইসলামকে পুনরায় সভাপতি ও এম.এইচ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে সহসভাপতি হয়েছেন শামীম আতীক মহীদ, সঞ্জয় সাহা, নাজমুল হোসেন, মোঃ মিলন মৃধা, মো. তাজুল ইসলাম,বিকাশ লস্কর,জহুরুল হক,মো. আশরাফুল আলম, মো. সাজাহান মোল্যা, মো. ওবায়দুল্লাহ ও মো. সাজ্জাদুল হাসান।যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন রেজওয়ানুল হক, পলাশ কুমার বোস ও হাফিজুর।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ. রহমান মোল্যা, এস.এম. শাহীন, হাছান মোল্যা, সিরাজুল ইসলাম বাবুল ও মঞ্জুর শিকদার। এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক অরবিন্দু কুমার বিশ্বাস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সবুজ মোল্যা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রশান্ত বিশ্বাস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিঠুন বিশ্বাস, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ভবেশ চন্দ্র বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক জাহিদ মোল্যা, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আহসান হাবীব বারী, সমাজ কল্যাণ সম্পাদক মো. বুরহান মোল্যা, বন ও পরিবেশ সম্পাদক নয়ন মৃধা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহিদ খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক প্রফুল্ল বিশ্বাস, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক সুমন জমাদ্দার, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস বেগম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিদ হাসান উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক পায়েল, উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার কুন্ডু, উপ-আইন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম হামিম, উপ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রুবেল শেখ ও উপ- মহিলা বিষয়ক সম্পাদক রত্না খানম।

এছাড়া কমিটিতে ২৬ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার ফলে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আসবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কমিটি জোরালোভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com