1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজারে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দুর্যোগকালীন সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙন রোধে আগামীকাল থেকে জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভাঙনকবলিত বড়দিয়া বাজার এলাকা পরিদর্শন করেন ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।

এ সময় ক্ষতিগ্রস্ত ১৬ জন চা-দোকানি ও নার্সারি ব্যবসায়ীর মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে জিওব্যাগ ফেলে প্রাথমিকভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে আকস্মিক নদীভাঙনে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের ব্লকবাঁধানো এলাকার প্রায় ৪০ হাত নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৮ থেকে ১০টি চায়ের দোকান, পাঁচটি নার্সারি ও কয়েকটি গুদামঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

এদিকে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com